তথ্য প্রস্তুত করা হচ্ছে / Loading Dhaka Fantasy Island...
তথ্য প্রস্তুত করা হচ্ছে / Loading Dhaka Fantasy Island...
বুকিং থেকে শুরু করে সাফ-কবলা দলিল হস্তান্তর পর্যন্ত প্রতিটি ধাপ অত্যন্ত স্বচ্ছ ও সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় পরিচালিত হয়।
আইনগত কাঠামোর অধীনে বুকিং থেকে রেজিস্ট্রি পর্যন্ত প্রতিটি ধাপ সুনির্দিষ্ট ও স্বচ্ছ।
সানসেটের নামে জমা অর্থের অফিশিয়াল মানি রিসিট প্রদান, যেখানে ওনারশিপ নম্বর স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
ডাউন পেমেন্টের পর শেয়ারহোল্ডার ও কোম্পানির মধ্যে চুক্তি সম্পাদন, যাতে সুবিধা ও শর্তাবলী অন্তর্ভুক্ত থাকবে।
শেয়ারের সমুদয় মূল্য সম্পূর্ণ পরিশোধের পর সরকার নির্ধারিত রেজিস্ট্রির মাধ্যমে সাফ-কবলা দলিল হস্তান্তর।
সাফ-কবলা রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর শেয়ারহোল্ডার অর্জিত শেয়ার বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন।
প্রকল্পের বাস্তব অগ্রগতি ও হিসাব নিকাশ ইআরপি সফটওয়্যারের মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে।
সানসেট কুয়াকাটা হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড দেশের প্রচলিত কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে সরকারের নিবন্ধিত যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC) কর্তৃক নিবন্ধিত। প্রতিটি শেয়ারহোল্ডার প্রাতিষ্ঠানিক নিয়মানুযায়ী সুরক্ষিত।
প্রকল্পের আয় বণ্টন ও পরিচালন প্রক্রিয়া যাতে হালাল ও নৈতিক বাণিজ্য নীতিমালার সাথে সংগতিপূর্ণ থাকে, তা নিশ্চিত করার জন্য একটি স্বতন্ত্র শরীয়াহ সুপারভাইজরি কমিটি দায়িত্ব পালন করে।
সাফ-কবলা দলিল রেজিস্ট্রেশনের পর শেয়ারহোল্ডার তার অর্জিত জমি ও শেয়ার উত্তরাধিকারীদের বণ্টন অথবা তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের পূর্ণ আইনি অধিকার উপভোগ করবেন।